ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের রাতে জয় পেয়েছে আল নাসর। ২-০ গোলে তারা সৌদি প্রো লিগে হারিয়েছে মঙ্গলবার আল-তাই কে। এ জয়েও অবশ্য সৌদির লিগ শিরোপা নিয়ে শঙ্কায় আল নাসর। কারণ আল ইতিহাদ ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ৮০ মিনিটে তালিসকা ব্যবধান দ্বিগুন করেন। ২৭ ম্যাচে আল ইতিহাদের ৬৩ পয়েন্ট। আর ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল নাসর। লিগের আর ৩টি ম্যাচ বাকি।
রোনালদো এ মৌসুমে বেশ কয়েকটি শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছেন সৌদিতে। এই লিগ শিরোপাই একমাত্র ভরসা। ভাগ্য পক্ষে থাকতে হবে তার।