পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন শেষে পিছিয়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে তাইজুল-খালেদের কল্যাণে লড়াইয়ে ফেরে সফরকারীরা। দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান। ক্রিজে আছেন ভেরিয়েন্নে-মুডলার।
পোর্ট এলিজাবেথের এই মাঠে প্রথম দিনের গড় স্কোর ৮ উইকেটে ২৭৪ রান। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। আর দুই উইকেট নেন খালেদ আহমেদ। বৃষ্টির কারণে মাঝে ২৫ মিনিট খেলা না হলেও পুষিয়ে নেয় দিনের খেলা। পুরো ৯০ ওভারই খেলা হয়। নির্ধারিত সময়ের ১৫ মিনিট বেশি খেলা হয়।