আরলিং হালান্ড ও ফিল ফোডেনের হ্যাটট্রিকে ম্যানচেস্টার ডার্বি জিতল সিটি। ৬-৩ গোলে তারা হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে। ইতিহাদ স্টেডিয়ামে রেড ডেভিলদের কোনো সুযোগ দেয়নি সিটিজেনরা।
৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় সিটি। শীর্ষে আর্সেনাল ১ পয়েন্ট বেশি নিয়ে। ১২ পয়েন্ট নিয়ে ছয়ে ইউনাইটেড।
হালান্ড ৩৪, ৩৭ ও ৬৪ মিনিটে গোল করেছেন। অপর তিনটি গোল ফোডেন করেছেন।