বছরে ১৭৭ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২২, ১১:০৪ এএম

বছরে ১৭৭ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করেই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যে আল-নাসর ক্লাবের তরফ থেকে একটি ট্যুইট করা হয়েছে। সেখান পর্তুগিজ তারকাকে আল-নাসর ক্লাবের জার্সি ধরে থাকতে দেখা গিয়েছে।

বছরে তিনি পাবেন ১৭৭ মিলিয়ন ইউরো। আগামী ২০২৫ সাল পর্যন্ত খেলবেন স্যেদির এ ক্লাবে।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়,  বিশ্বকাপ চলার সময়েই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে দূরত্ব তৈরি হয় রোনাল্ডোর। এক সাক্ষাৎকারে ক্লাবের কোচ সম্পর্কে বেশ কিছু বিতর্কিত কথা বলেছিলেন তিনি। যা কোনওমতেই মেনে নেয়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। তারপরেই রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা। অন্যদিকে, গুঞ্জন ওঠে বিশ্বকাপে চলাকালীন ত‍ৎকালীন পর্তুগালের কোচের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল তাঁর।বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ হয়নি পর্তুগাল অধিনায়কের। 

এই পরিস্থিতিতে রোনাল্ডোর ক্লাব ফুটবলের ভবিষ্যৎ কী হতে চলেছে, সেদিকেই তাকিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা । অবশেষে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিলেন রোনাল্ডো ।

সৌদি আরবের এই ক্লাব রোনাল্ডোর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দলের জার্সি হাতে নিয়ে রোনাল্ডোর একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে তারা।

রোনাল্ডো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে সৌদির একটি ক্লাব ৩০৫ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে। এরপরই প্রকাশ্যে আসে আল নাসর ক্লাবের কথা। যদিও পরে শোনা যায়, তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। কিন্তু অবশেষে, সৌদি আরবেই পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন সি আর সেভেন ।

রোনাল্ডোর ব্যাপারে যেসব দল আগ্রহ প্রকাশ করেছিল, তাদের মধ্যে চেলসি, ইন্টার মিলান, এসি মিলানের মতো দলের নাম শোনা যাচ্ছিল। কিন্তু কেউই কোনও চুক্তির অঙ্ক দেয়নি।

বিশ্বকাপের পর থেকে ক্লাবহীন ছিলেন রোনাল্ডো। এশিয়ার ক্লাব আল নাসর অনেকদিন ধরেই তাঁকে পেতে চাইছিলেন। বিভিন্ন প্রতিবেদনের খবর অনুযায়ী, রোনাল্ডো চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ খেলতে। কিন্তু ইউরোপের প্রথম সারির ক্লাবগুলি রোনাল্ডোকে নিয়ে আগ্রহ দেখায়নি। অনেক ক্লাব আবার বিপুল অর্থ খরচ করতেও রাজি হয়নি।

ক্লাবে যোগ দেওয়ার পরে রোনাল্ডো এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, "আমি ইউরোপিয় ফুটবলে যা চেয়েছি, তাই জিতেছি। এখন আমি অনুভব করছি আমার অভিজ্ঞতা এশিয়ার ফুটবলে ভাগ করে নেওয়ার জন্য। আমি ক্লাবে নতুন টিমমেটদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আল নাসর ক্লাব পুরুষ এবং মহিলা বিভাগে ফুটবলে খুব উন্নতি করেছে। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে ভাল ফুটবল খেলা উপহার পাব এখান থেকে।"

Link copied!