বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ১০:০১ পিএম

বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

সবুজ গালিচায় লাল উৎসবের উপলক্ষ্য তৈরি হয়েই ছিল। অপেক্ষা ছিল কেবল একটি জয়ের। আর সোমবার (১৮ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বসুন্ধরা কিংস।

এদিন ম্যাচের ২৮ মিনিটে মতিন মিয়ার গোলে লিড নেয় বসুন্ধরা। এ সময় মিগুয়েলের পাসে সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেনকে পরাস্ত করে ডানদিকে কোনাকুনি শটে বল জালে জড়ান মতিন মিয়া। আর ৮১ মিনিটে বিপলু আহমেদ গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এ সময় বক্সের ভেতর থেকে বাম পায়ের প্লেসিং শটে চমৎকার গোলটি করেন বিপলু। মাঝে অবশ্য ৩৭ মিনিটে তাদের ইয়াসিন আরাফাত লাল কার্ড দেখেন। রহিম উদ্দিনকে দুইবার ফাউল করে দুইবার হলুদ কার্ড দেখে  মাঠ ছাড়েন তিন।

Link copied!