দক্ষিণ আফ্রিকা নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। নিউল্যান্ডসে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আর এর পাশাপাশি শেষ চারেও চলে গেছে তারা।
বাংলাদেশ আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৭.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় (১৭.৫ ওভার)। দক্ষিণ আফ্রিকার লরা ৫৬ বলে ৬৬ রান করে ম্যাচ সেরা হন।
ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে নিগার সুলতানা ৩০ ও মোস্তারি ২৭ রান করেন। বাংলাদেশের বোলাররা এদিন সফল হতে পারেনি একেবারে।