বাংলাদেশের দারুণ এক সেশন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২২, ০৫:১৬ পিএম

বাংলাদেশের দারুণ এক সেশন

দ্বিতীয় দিন প্রথম সেশনের শুরুতে ও শেষে জোড়া উইকেট নিয়ে আসল কাজটাই সেরে রেখেছে বাংলাদেশ। সফরকারীদের সামনে এখন শুধু দুই টেল এন্ডার ব্যাটসম্যান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩১৪ রান। এই সেশনে ৮১ রান করতে স্বাগতিকরা হারায় ৪ উইকেট। শুরুতে জোড়া উইকেট নিয়েছেন খালেদ আর শেষে মিরাজ-ইবাদত। ক্রিজে আছেন হারমার (৮) ও উইলিয়ামস (৬)।

দিনের শুরুতে দ্বিতীয় নতুন বলে টানা দুই ডেলিভারিতে কাইল ভেরেইনা ও ভিযান মুল্ডারকে ফেরান খালেদ আহমেদ। এরপর কেশভ মহারাজের সঙ্গে সপ্তম উইকেটে অর্ধশত রানের জুটি গড়ে তোলেন টেম্বা বাভুমা। মেহেদী হাসান মিরাজ দারুণ এক ডেলিভারিতে বাভুমাকে থামান ৯৩ রানে। পরে ইবাদত বোল্ড করে দেন মহারাজকে।

লেজের দুই ব্যাটসম্যান সাইমন হার্মার ও লিজাড উইলিয়ামস খানিকটা প্রতিরোধ গড়ে লাঞ্চের আগে দলের অলআউট হওয়া ঠেকান।

Link copied!