বাংলাদেশ ২৭৪ রানে অলআউট

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ০৭:৩৯ পিএম

বাংলাদেশ ২৭৪ রানে অলআউট

বাংলাদেশকে তৃতীয় ওয়ানডে ম্যাচে ২৭৪ রানে অলআউট করেছে আয়ারল্যান্ড। লোয়ার অর্ডারের ব্যর্থতায় তিনশ পার করতে পারেনি টাইগাররা।

বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে। তামিম দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস সমান ৩৫ রান করেন। মুশফিক ৪৫ ও মিরাজ ৩৭ রানে ফেরেন। 

আয়ারল্যান্ডের মার্ক অ্যাডের ৪ উইকেট নেন ৪০ রান দিয়ে। ম্যাকব্রাইন ও ডকরেল ২টি করে উইকেট নেন। 

তিন ম্যাচের ওয়ানডে । বাংলাদেশ ১-০ তে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। 

Link copied!