বার্সেলোনাকে রুখে দিল ইউনাইটেড

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৮:০৯ পিএম

বার্সেলোনাকে রুখে দিল ইউনাইটেড

ইউরোপা লিগে রোমঞ্চকর প্লে অফের প্রথম লেগে কেউ কাউকে হারাতে পারেনি ইউরোপীয় ফুটবলের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।  ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।

এদিন অনুষ্ঠিত আরেক ম্যাচে নঁতের সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ সিরি এ লিগের আরেক জায়ান্ট জুভেন্টাস। ২০০৯ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দুটি দল বৃহস্পতিবার ক্যাম্প ন্যুয়ে জড়ো হয়েছিল ইউরোপার প্লে অফে খেলার জন্য।

Link copied!