বিশাল স্কোর করেও হার অস্ট্রেলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২২, ১২:৫৫ এএম

বিশাল স্কোর করেও হার অস্ট্রেলিয়ার

মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করেও হারতে হল রোহিত শর্মাদের। প্রথমে ব্যাট করে ২০৮ রান করল ভারত। ছন্দে ফিরলেন লোকেশ রাহুল। ৫৫ রান করলেন তিনি। শেষ দিকে বিধ্বংসী ব্যাটিং করলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩০ বলে ৭১ রান করে অপরাজিত থাকলেন তিনি। কিন্তু তার পরেও জয় এল না। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করল অস্ট্রেলিয়া। 

বিশাল রান তাড়ায় ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া (২১১/৬)। ভারতের বড় সংগ্রহ এনে দিয়েছেন লোকেশ রাহুল (৫৫), সূর্যকুমার যাদব (৪৬) ও হার্দিক পান্ডিয়ার (৭১*) ঝড়। জবাবে ক্যামেরুন গ্রিন (৬১), স্টিভেন স্মিথ (৩৫) ও ম্যাথু ওয়েড (৪৫*) ঝড়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

Link copied!