বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৩:২৭ এএম

বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল

থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ১১ রানের জয়ে ফাইনালের সঙ্গে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করলো বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তবে অল্প পুঁজি নিয়েই দারুণ লড়াই করে থাই নারীদের ১০২ রানে আটকে রাখে তারা। যার ফলে আয়ারল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে পৌঁছে গেলো নিগার সুলতানা জ্যোতির দল।

Link copied!