বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বিদায় নেবে আর্জেন্টিনা!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২২, ০২:০০ এএম

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বিদায় নেবে আর্জেন্টিনা!

ইএসপিএন বিখ্যাত স্পোর্টস সাইট। পুরো বিশ্বের ক্রীড়াপ্রেমীরা ফলো করেন খবরের জন্য। তারা ২০২২ বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণ করেছে। সেখানে তারা প্রায় অঙ্ক কষে বের করেছে আর্জেন্টিনা এবার দ্বিতীয় রাউন্ডে বিদায় নেবে। অন্যদিকে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি। 

সাত মাস আগেই বিশ্লেষণ করে জানিয়ে দিলো ইএসপিএন এই সম্ভাবনা। তবে তারা শক্তির বিচার করেছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী আর্জেন্টিনা গ্রুপ পর্ব টপকালেও বাদ পড়বে শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি দেখায়।

আর্জেন্টিনা প্রথম পর্বে মুখোমুখি হবে সৌদি আরব, মেক্সিকো ও পোলান্ডের। অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। ২০১৮ বিশ্বকাপের মতো এবারও শেষ ষোলোতে দেখা হচ্ছে মেসি আর এমবাপ্পের। তাতে এবারও মেসিরই বিশ্বকাপ শেষ হচ্ছে বলে জানাচ্ছে ইএসপিএনের বিশ্লেষণ। সেবার ৯০ মিনিটেই ৪-৩ গোলে হেরেছে আর্জেন্টিনা। 

 

Link copied!