খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, মাহমুদউল্লাহ রিয়াদ এ বছর বিশ্বকাপ খেলবেন এমন আশা দেখেন না। তবে আজ মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ২৪ জনের একটি পুল রয়েছে। এখনই রিয়াদকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামে রাখা হয়েছে। আর সেজন্য গুঞ্জন শুরু হয়। নান্নু বলেছেন,‘ অবশ্যই, পুলে থাকা যে ২৪ ক্রিকেটারকে আমরা রেডি করে রেখেছি এদের সবাইকে মনিটরিং করা হচ্ছে এবং কেউ চোখের আড়াল হচ্ছে না। তো যাকে যখন প্রয়োজন মনে করবো তখনই তাকে দলে নেয়া হবে।'
আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে বিশ্রামে রিয়াদ। আর সেজন্যই এতো কথা হচ্ছে। নির্বাচকের কথায় আবার স্বস্তি ফিরতে পারে মাহমুদউল্লাহ ভক্তদের মনে।