আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় টস ছাড়াই বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
আজকের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো আয়ারল্যান্ড উলভস। মাঠ ভেজা থাকায় মাঠেই নামতে পারেনি ক্রিকেটাররা।
আগামী ৯ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে। সিরিজের তিনটি ম্যাচই হবে ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে।