করিম বেনজেমার প্রথমার্ধের হ্যাটট্রিকেই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরের অর্ধে আলমেরিয়ার জালে আরো একটি গোল গুজে দেন রড্রিগো। ৪-২ গোলের জয় পেয়েছে রিয়াল।
বেনজেমা ম্যাচের ৫,১৭ ও ৪২ মিনিটে হ্যাটট্রিক করে ফেলেন। টানা গোল করেন তিনি। আলমেরিয়ার ল্যাজারো প্রথমার্ধ শেষ হওয়ার আগে একটি গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন রড্রিগো (৪৭ মিনিট)। আলমেরিয়ার আরেকটি গোল লুকাসের । আর সেটা ৬১ মিনিটে।
৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থান রিয়াল। বার্সেলোনা ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।