ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৩, ১১:৩৭ পিএম

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

রাশিয়ার কাছে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। তবে ভারতকে হারিয়ে দিয়েছে তারা। ১-০ গোলের জয় এসেছে এতে। তবে রাশিয়ার কাছে তারা ৩-০ ব্যবধানে হেরেছিল।

বাংলাদেশের গোলকিপারকে ধন্যবাদ দিতে হবে। দারুণ সব সেভ করে বাংলাদেশকে জিতিয়েছেন তিনি। ভারতের আখিলা রজন ৭৪ মিনিটে একটি আত্মঘাতী গোল করেন। আর এতেই বাংলাদেশ জিতে যায়। 

প্রথম ম্যাচে ভুটনাকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সুচনা করলেও দ্বিতীয় ম্যাচে আসরের অতিথি দল শক্তিশালী রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। অবশেষে ভারতের বিপক্ষে জয় পেল তারা। 

Link copied!