শেষ হয়ে গেল ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। প্রথম সেমিফাইনালে ৫ রানে হারল ভারত। হরমনপ্রীতদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া।
২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ১৭৩ রানের টার্গেট দিয়ে অজিদের জয় ৫ রানে। রোববার (২৬ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবে তারা। সেমিফাইনালে ব্যাট হাতে ৩১ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাশলে গার্ডনার।