সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারত গেল বাংলাদশে জুনিয়র ও ক্যাডেট টেবিল টেনিস দল। টুর্নামেন্টের বালক এবং বালিকা দুই বিভাগেই অংশ নেবে বাংলাদেশ।
অনূর্ধ্ব- ১৯ প্রতিযোগিতার বালক বিভাগে খেলবেন মুহতাসিন আহমদে হৃদয়, রামহিম লিওন বম, আবুল হাসান হাসিব, শেখ বরকত আলী সাজনি, প্রমিত খিসা ও রাজীব জাহান রায়েল এবং অনূর্ধ্ব-১৫ বালক দলে রয়েছেন আবুল হাশেম হাসিব, মাহাতাবুর রহমান মাহি ও তাহমিদুর রহমান সাকিব। অনূর্ধ্ব-১৯ বালকিা দলে খেলবেন রেশমি তঞ্চঙ্গা, ঐশী রহমান, খই খই সাই মারমা ও মুসরাত জান্নাত সিগমা এবং অনূর্ধ্ব-১৫ বালকিা দলে রয়েছেন মুসরাত জান্নাত সিগমা ও আসমা খাতুন ।
দলের সঙ্গে কোচ হিসাবে মোহাম্মদ আলী, সহকারী কোচ অংশুমান ভট্টচার্য ও আশিকুর রহমান পশাল। ম্যানেজার হিসাবে গেছেন তাজউদ্দিন পাপ্পু। টুর্নামেন্টের খেলা ভারত অরুণাচল প্রদেমের ইটনানগরে আজ শুরু হয়ে চলবে ১৭ মে পর্যন্ত।