বাছাই পর্বের সেরা দল হয়েই ১৫তম এশিয়া কাপের মূল পর্বে খেলার টিকিট পেল হংকং। বাছাই পর্বে চার দলের মধ্যে ৩ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েই মূল পর্বে ‘এ’ গ্রুপে খেলবে হংকং। হংকং-এর গ্রুপে আছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান।
৩১ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে হংকং। ২ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। গ্রুপ পর্বে সেরা দু’দলের মধ্যে থাকলেই সুপার ফোরে খেলার সুযোগ পাবে তারা।