স্প্যানিশ লা লিগায় ১০ জনের ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। আগের দিন জয় দিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান আট-এ নিয়ে গিয়েছিল শীর্ষে থাকা বার্সেলোনা। খুব স্বাভাবিকভাবেই চাপে ছিল রিয়াল।
ভ্যালেন্সিয়াকে হারিয়ে ব্যবধানটা কমিয়ে আনল তারা। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট তাদের। ৫০ পয়েন্ট বার্সার। ৫২ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে রিয়ালকে লিড এনে দেন মার্কো অ্যাসেনসিও। দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
গোলটা ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের জন্য বিশেষকিছু। রিয়াল মাদ্রিদের হয়ে এটা ছিল তার ২০০তম ম্যাচ। দারুণ এক গোল করে উপলক্ষটা রাঙিয়ে দিলেন ভিনিচিয়াস।