মইন ও বেয়ারস্টোর ঝড়ে জিতল ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২২, ০৩:০২ এএম

মইন ও বেয়ারস্টোর ঝড়ে জিতল ইংল্যান্ড

ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটি করলেন মইন আলি । ১৬ বলে ফিফটি করেন আর আউট হন ১৮ বলে ৫২ রান করে। অন্যদিকে জনি বেয়ারস্টো ৯০ রানের ইনিংস খেললেন।

লুঙ্গি এনগিডি ৫ উইকেটও নেন। ইংল্যান্ড ব্রিস্টলে প্রথম ব্যাট করে ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯৩ রানে থেমে যায়।

ইংল্যান্ড ৩ ম্যাচ সিরিজের প্রথমটি জিতল ৪১ রানে। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিডও চলে এসেছে। আজ কার্ডিফে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে। 

Link copied!