মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপ মিশনে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০২:৫৯ পিএম

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপ মিশনে বাংলাদেশ

অবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। অনেক আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন শান্ত।

স্টান্ড বাই: 

শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান ও সৌম্য সরকার।

Link copied!