মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৩, ০৬:০৯ পিএম

মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে

চলতি বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আর বিশ্বকাপে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। আশা ছিল এটা তার শেষ বিশ্বকাপ হবে। মিরপুরে আজ সংবাদ কর্মীদের সাথে আলাপ কালে এ কথা বলেন সুজন। 

টি টোয়েন্টি দল থেকে বাদ গেছেন।  টেস্ট থেকে অবসর নিয়েছেন। এবার ওয়ানডে তে বিশ্রামে। আর সুজনের এমন কথার পর ধরে নেওয়া যায় রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘রিয়াদ অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু আমি যদি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই,  তাই ওকে বিশ্বকাপে দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম এই সিরিজগুলোতে (আয়ারল্যান্ড) থাকতো। হয়তো হৃদয় ভালো করছে, আফিফও এখন দলে নেই।’

Link copied!