মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেই জয় দেখছে বাংলাদেশ। দ্বিতীয় দিনেই আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭ রান তুলেছে। এখনও ১২৮ রান পেছনে তারা।
সাকিব ও তাইজুল ২টি করে উইকেট নিয়েছেন। এই দুই বাঁ-হাতি স্পিনার ভাল বল করছেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়। আয়ারল্যান্ড ২১৪ করেছিল গতকাল। বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনেই ফল হয়ে যেতে পারে। যদি আয়ারল্যান্ড প্রবল প্রতিরোধ গড়তে না পারে।
এর আগে, বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরি করেন মুশফিক। ১৬৬ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১২৬ রান করেন মুশি।
১৪টি চারে ৯৪ বলে ৮৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৫৫ ও লিটন দাস ৪৩ রান করেন।
আয়ারল্যান্ডের অফ-স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিন ১১৮ রানে ৬ উইকেট নেন।