সোমবার রাতে বাংলাদেশে আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার সকালেই তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গিয়ে হাজির হন। ক্রিকেটারদের সঙ্গে তার বৈঠক হয়েছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি। বুধবার কথা বলবেন। আর দ্বিতীয় দফায় এসে কি চান সেটা জানাবেন।
বাংলাদেশের হয়ে এর আগে দায়িত্ব পালন করেছেন তিনি। আবারো তিনি এসেছেন। সামনে ভারতের মাটিতে বিশ্বকাপ। তবে মার্চে অনুষ্ঠেয় ইংল্যান্ড সিরিজে তার কোচ হিসাবে আবার শুরু হচ্ছে।
সকালে এসে তামিম ও তাসকিনদের সাথে কথা বলেছেন। এসময় তাইজুল ও অন্যান্য ক্রিকেটাররা ছিলেন। ব্যাটিং কোচ জেমি সিডন্স এসময় উপস্থিত ছিলেন।