মেসিই কি জিততে চলেছেন ফিফা দ্য বেস্ট!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৪:৩৪ এএম

মেসিই কি জিততে চলেছেন ফিফা দ্য বেস্ট!

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০২২ সাল লিওনেল মেসি কখনো ভুলতে পারবেন না। গোল করার পাশাপাশি মেসি শিরোপাও জিতেছেন। তবে ফিফা দ্য বেস্ট জয়ের দৌঁড়ে রয়েছেন করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। 

বেনজেমা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। গোলেও সফল তিনি। ওদিকে এমবাপ্পে বড় শিরোপা জেতেননি। সেক্ষেত্রে মেসি দেশের হয়ে বিশ্বকাপ জিতে এগিয়ে রয়েছেন। 

সোমবার প্যারিসে অনুষ্ঠিত হবে 'ফিফা দ্য বেস্ট' অনুষ্ঠান। বাংলাদেশ সময়ে দ্য বেস্ট অ্য়াওয়ার্ডস দেওয়া শুরু হবে রাত ২টা থেকে (মঙ্গলবার)। বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হতে তিন প্রতিযোগী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। চলতি মাসের শুরুর দিকেই ফিফা মনোনীতদের নাম ঘোষণা করে দিয়েছিল। তবে অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!

আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন যে, পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসিই এবার এই ট্রফি স্পর্শ করবেন। এল'ইকুইপ ও ফ্রান্স ফুটবলের মুখের ওপর ঝামা ঘষে দিতে চলেছে ফিফা। এই দুই সংস্থাই ব্যালন ডি'অরের জন্য মনোনীত করে ফুটবলারদের। তারা মেসির নাম ব্যালন ডি'অরের জন্য মনোনীত করেনি। রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা করিম বেনজেমার হাতেই তুলে দেওয়া হয় ব্যালন ডি'অরে। বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের, পিছনে ফেলে এই ঐতিহ্যবাহী ট্রফি জেতেন বেনজেমা। ব্যালন ডি'অরের পাল্টা হিসাবেই ফিফা মেসির হাতে তুলে দেবে 'ফিফা দ্য বেস্ট'। 

এছাড়া সেরা নারী ফুটবলার ও কোচের নামও ঘোষণা হবে আজ। প্যারিসের দিকে রাতে চোখ থাকবে সবার। 

Link copied!