মেসিকে নিয়ে মুখ খুললেন আল হিলালের সভাপতি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ০৯:০৩ পিএম

মেসিকে নিয়ে মুখ খুললেন আল হিলালের সভাপতি

লিওনেল মেসি সৌদি আরব যাচ্ছেন কিনা, এখনই সব জানা যাচ্ছে না। যদিও মেসির এজেন্ট তার বাবা হোর্হে মেসি জানান, সৌদি যাওয়ার ব্যাপারটি সত্য নয়। আল হিলালের প্রেসিডেন্ট ফাহাদ বিন সাদ বিন নাফেল জানান, এখনই অফিসিয়াল কিছু হয়নি। আর হলে সবাই জানতে পারবে। 

মেসির ব্যাপারে মুখ খুলতে রাজি নন আল হিলালের সভাপতি। ফাহাদ বলেন,‘ মেসির ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমি কোনো খবর দিতে পারব না। অফিসিয়াল কিছু হলে বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।’

মেসির সঙ্গে পিএসজির চুক্তি হয় ২০২৩ সালের ৩০ জুন নাগাদ। এরপর জানা যাবে, তিনি বার্সেলোনায় ফিরছেন নাকি সৌদি আরবে যাবেন।  

Link copied!