মেসি ও এমবাপ্পেদের হার দেখলেন কিম কার্দেশিয়ান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৩, ১১:৫৮ পিএম

মেসি ও এমবাপ্পেদের হার দেখলেন কিম কার্দেশিয়ান

প্যারিসে কিম কার্দেশিয়ান এসেছিলেন। লিওনেল মেসির খেলা দেখেছেন। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে তাকে। ফরাসি লিগ ওয়ানে লিওনেল মেসির দল রবিবার হেরে গেল রেঁনের বিপক্ষে। ২-০ গোলে হার মেসি ও এমবাপ্পেদের। 

মেসিকে আজ প্যারিসে ভালভাবে স্বাগত জানানো হয়নি। তার নাম ঘোষণা হতেই শিষ বাজিয়েছে সমর্থকরা। আর মেসি ও এমবাপ্পে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। 

২৮ ম্যাচে অবশ্য পিএসজি ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৯ পয়েন্টের লিড তাদের। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘটায় মানতে পারছেন না প্যারিসের সমর্থকরা। 

Link copied!