ফিফা দ্য বেস্টে আর্জেন্টিনার জয়জয়কার। কাতার বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। স্বপ্নের মত কেটেছে সে বিশ্বকাপ। আর সেখানে লিওনেল মেসি, কোচ লিওনেল স্কালনি ও গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অবিশ্বাস্য পারফরম্যান্স দেখান। প্যারিস সোমবার মধ্যরাতে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড ২০২২ এর অনুষ্ঠান ছিল। সেখানে লিওনেল মেসি বর্ষসেরা পুরুষ ফুটবলার হন। আর স্কালনি বর্ষসেরা কোচ ও মার্টিনেজ বেস্ট গোলরক্ষকের পুরস্কার পান। ফিফা দ্য বেস্টেও আর্জেন্টিনাময়।
এছাড়া সুন্দর গোলের জন্য পুসকাস পুরস্কার পান মার্চিন ওলেস্কি। সেরা নারী কোচ হন ইংল্যান্ডের সারিনা উইগম্যান জিতে নেন। ইংল্যান্ডের ম্যারি আর্পস সেরা নারী গোলরক্ষক হয়েছেন। সেরা নারী ফুটবলার হয়েছেন টানা দ্বিতীয়বারের মত অ্যালেস্কিয়া পুটেলাস।
ফিফার সেরা একাদশও গঠন করা হয়। এই একাদশে গোলরক্ষক থিবাউট কুর্তোয়া হয়েছেন। আশরাফ হাকিমি, ভ্যান ডাইক ও জোয়াও ক্যানসেলো ডিফেন্ডার রয়েছেন। কেভিন ডি ব্রুইন, কাসেমিরো ও মড্রিচ মিডফিল্ডে আছেন। ফরোয়ার্ড লাইনে মেসি, বেনজেমা, হালান্ড ও এমবাপ্পে জায়গা পেয়েছেন। ফিফার সেরা ফ্যান পুরস্কারটি পেয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা।
এই রাতে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছিলেন না। ফলে যারা উপস্থিত ছিলেন তারা ফিফা দ্য বেস্টের পুরস্কার পেয়েছেন। হাকিমি, মেসি, কাসেমিরো, ভ্যান ডাইক, এমবাপ্পে ও ক্যানসেলো শুধু উপস্থিত ছিলেন।