লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলেই কাতার বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রে আর্জেন্টিনা। তাই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতেই নকআউটের মহড়াটা ভালোভাবে সেরে রাখতে চাইবে লিওনেল স্কালোনির দল।
কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে মাঠে নামার আগে জানা গেছে সৌদি আরবের বিরুদ্ধে কোন দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
ইনজুরির জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া জিওভান্নি লো সেলসোর বদলে দলে এসেছেন পাপু গোমেজ। এদিকে এই ম্যাচে কিছুটা নিচে নেমেই খেলছেন মেসি এবং ডি মারিয়া। তাদের সামনে মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন লাউতারো মার্টিনেজ।
ফরমেশন (৪-২-৩-১)
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), লউতারো মার্টিনেজ, অ্যানহেল ডি মারিয়া, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, পাপু গোমেজ।
আর্জেন্টিনার কোচ: লিওনেল স্কালোনি।
ফরমেশন (৪-৫-১)
সৌদি আরব একাদশ: আল-শেহরি, আল ওয়াইস (গোলরক্ষক), আল বুলাইহি, তাম্বাক্তি, আবুল হামিদ, আল শাহরানি, আল-বুরাইকান, কান্নো, আল মালকি, আল-ফারাজ, আল দাওসারি।
কোচ: হার্ভ রেনার্ড