ফিটনেস ধরে রাখতে যেকোনো কিছুই করতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ তারকা এবার যৌবন ধরে রাখতে ভিন্ন পথ ধরেছেন। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা। স্থানীয় পত্রিকা লা রাজনের বরাত ধরে মার্কা জানাচ্ছে, রোনালদো তার লিঙ্গ বা পুরুষাঙ্গে বোটক্স ইনজেকশন নেওয়া শুরু করেছেন।
এই ইনজেকশন নেওয়া হয় মূলত যৌনাঙ্গের পুরুত্ব বাড়াতে। এর ফলে এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত পুরুত্ব বাড়তে পারে গোপনাঙ্গের। যা থাকতে পারে দুই বছর পর্যন্ত। এই চিকিৎসার জন্য কোনো প্রকার কাটাছেঁড়ারও প্রয়োজন পড়ে না। যদিও এই চিকিৎসা কার্যকর হয় কিনা শেষমেশ, এ নিয়ে আছে সন্দেহ।
মূলত এই পদ্ধতির চিকিৎসার শরণাপন্ন হয়ে থাকেন নীল ছবির অভিনেতারা, যেন তাদের গোপনাঙ্গকে বিভিন্ন দৃশ্যে বড় দেখানো যায়। সেটাই এবার ব্যবহার করলেন রোনালদো।
রোনালদোর বোটক্স ইনজেকশন প্রীতি অবশ্য নতুন কিছু নয়। তার মুখে ইতোমধ্যেই বেশ কয়েকবার এই চিকিৎসা প্রয়োগ করা হয়ে গেছে। তবে মার্কার মাধ্যমে জানা গেল, মুখই কেবল তার শরীরে বোটক্স ইনজেকশন ব্যবহার করা একমাত্র অঙ্গ নয়!