যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন করেছিলেন রজনী কান্ত বর্মণ। সেই আবেদন পেয়ে প্রধানমন্ত্রী নিজেই রজনীকে ফোন করেছিলেন। এ
রপর রজনীর জন্য আর্থিক সাহায্য ও বাড়ি করে দেয়ার নির্দেশনা দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাতীয় দলের সাবেক অধিনায়কের হাতে প্রধানমন্ত্রীর দেয়া ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্রটি তুলে দেন। র
জনী ছাড়াও আর্থিক সহায়তা পেয়েছেন আবাহনী ফুটবল দলের সাবেক অধিনায়ক কাজী আনোয়ার।