রাশিয়ার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সফরকারীদের কাছে ৩-০ গোলে পরাজয় বরণ করেছে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
উয়েফার অনুরোধে অতিথি দল হিসেবে প্রথমবারের মতো সাফে অংশগ্রহন করা দলটি প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর তৃতীয় গোলটি করে রুশ মেয়রা। প্রথমার্ধে রাশিয়ার হয়ে দুটি গোলই করেছেন অধিনায়ক এলেনা গোলিক। দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে তৃতীয় গোলটি করেন আনাস্তাসিয়া কারাতেভা।
প্রথমবারের মতো ইউরোপের কোন দলের বিপেক্ষে লড়াইয়ে নামার আগেই দারুন রোমঞ্চিত ছিল বাংলাদেশের মেয়েরা। তবে দীর্ঘদেহী রুশ মেয়েদের সামনে পেরে উঠেনি স্বাগতিক মেয়েরা। শারিরিকভাবে দীর্ঘ হওয়ার বাড়তি সুবিধার পাশাপাশি ইউরোপীয় উন্নত কৌশলের সামনে বার বার ব্যর্থ হয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।