উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আবার পুরনো প্রতিপক্ষের মুখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারা খেলবে চেলসির বিরুদ্ধে। অন্য দিকে, পেপ গার্দিওলা মুখোমুখি হচ্ছেন প্রাক্তন দলের। ড্রয়ে ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টারে খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
অন্য সেমিফাইনালে মিলান ডার্বি হতে পারে। একটি কোয়ার্টার ফাইনালে এসি মিলান মুখোমুখি হচ্ছে নাপোলির। দুই ইটালির ক্লাবের মুখোমুখি হওয়া চ্যাম্পিয়ন্স লিগে বেশ ব্যতিক্রমী ঘটনা। নাপোলি এই মুহূর্তে ইতালির লিগে শীর্ষে। বেশ ছন্দেও রয়েছে তারা। অন্য কোয়ার্টার ফাইনালে, ইন্টার মিলান খেলবে বেনফিকার বিরুদ্ধে। মিলানের দুই ক্লাব জিতলেই সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
সেমিফাইনালের প্রথম পর্বগুলি খেলা হবে ১১ এবং ১২ এপ্রিল। দ্বিতীয় পর্ব খেলা হবে ১৮ এবং ১৯ এপ্রিল। সেমিফাইনাল হবে ৯-১৭ মে-র মধ্যে। ফাইনালে ১০ জুন, ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক্স স্টেডিয়ামে।