রোনালদোকে নিয়েই পরিকল্পনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৫:৫১ পিএম

রোনালদোকে নিয়েই পরিকল্পনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছে। কোথায় যাবেন তিনি এসব নিয়ে এখনো গুঞ্জন চলছে। এর মধ্যে ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ জানালেন , রোনালদো আমাদের পরিকল্পনার অংশ।’

অন্তত আরো ১ বছর রোনালদো ইউনাইটেডে থাকবেন বলে দাবি করেছেন টেন হাগ। তিনি বলেন,‘ রোনালদো বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনায় রয়েছে। অন্তত এই মৌসুম তো নয়ই। ব্যক্তিগত কারনেই সে আসতে পারেনি। আমার সাথে তার কথা হয়েছে। সে বলেনি যে চলে যাবে ‘  

Link copied!