ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে যোগ দেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পরিবারের সমস্যার কথা বলে পাস কাটিয়ে গেছেন তিনি। নতুন কোচ টেন হাগের কাজ শুরু হয়েছে ক্লাবে। এদিকে রোনালদো লন্ডনের ক্লাব চেলসিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। চেলসির নতুন মালিক টড বোয়েলি রোনালদোর ব্যাপারে আগ্রহী। সে রোনালদোর এজেন্টের সঙ্গে আলাপও করেছেন।
সব কিছু ঠিক থাকলে স্টামফোর্ড আসতে চলেছেন রোনালদো। সেক্ষেত্রে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে তাকে। ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে। রোনালদো পুরো ক্যারিয়ারে কখনও ইউরোপা লিগে খেলেননি।
অবশ্য সমস্যা একটা রয়েছে। চেলসির কোচ টমাস টুখেল একজন জার্মান। তার প্লেয়িং পলিসি রোনালদোর সঙ্গে মিলবে কিনা। কোচ রাজি থাকলে হয়তো রোনালদোর চেলসি যাত্রা প্রায় নিশ্চিত।