রোনালদোর হতাশার রাতে ইউনাইটেডের জয়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২২, ০৫:৪৫ পিএম

রোনালদোর হতাশার রাতে ইউনাইটেডের জয়

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়মিত খেলতে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বৃহস্পতিবার গোলের ভাল সুযোগ পেলেও গোল করতে পারেননি। অবশ্য দল জয় নিয়ে মাঠ ছেড়েছে। শেষ দিকে ইউনাইটেড জয়সূচক গোলটি পায় ম্যাকটমিনের পা থেকে। 

ইউরোপা লিগে জয়ের ধারা অব্যহত রেখেছে আর্সেনাল। গতকাল বুকায়ো সাকার গোলে স্বাগতিক বোডো/গ্লিমটকে ১-০ গোলে হারিয়েছে তারা। আরেক ম্যাচে শেষ মুহুর্তের গোলে সাইপ্রিয়টস ওমোনিয়ার বিপক্ষে কস্টার্জিত জয় নিয়ে ঘরে ফিরেছে প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। 

নরওয়েতে অনুষ্ঠিত লিগ ম্যাচের ২৪ মিনিটে সাকা গোল করে এগিয়ে দেন গানারদের। ফলে এ’ গ্রুপে টানা তিন জয় নিশ্চিত হয় আর্সেনালের।

Link copied!