ক্রিস্টিয়ানো রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সম্পর্ক ভাল চলছে না। ইউরোপের সংবাদ মাধ্যম এমনটিই জানাচ্ছে। রোনালদো তার সম্প্রতি ফর্ম নিয়ে বেশি চিন্তা করছেন। আর সেজন্যই এমনটি হতে পারে। তবে তার আশেপাশের মানুষের কথায় তেমন মনে হচ্ছে।
নতুন তথ্য প্রকাশ করেছে একটি ওয়েবসাইট, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ওই ওয়েবসাইটের দাবি, বাড়িতে জর্জিনার জন্য একাধিক বিধিনিষেধ রেখেছেন রোনালদো, যাতে একেবারেই খুশি নন তার বান্ধবী।
সাংবাদিক ড্যানিয়েল নাসিমেন্টোর দাবি, রোনালদো-জর্জিনার প্রেম আর নেই। বিচ্ছেদ সময়ের অপেক্ষা। তিনি বলেছেন, ‘গত কয়েক মাস ধরে এই কথাটা আমি বলছি। ওরা ভাল নেই। ওদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাই বেশি। জর্জিনাকে নিয়ে রোনালদো অত্যন্ত বিরক্ত। এটাই সত্যি। বার বার বলছি, ওদের বিয়ের হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। ওরা দু’জনে মিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’