লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের তিন জন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৩, ০৬:০৮ পিএম

লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের তিন জন

লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ড্রাফটে বাংলাদেশের তিন ক্রিকেটারকে নেওয়া হয়েছে। এখন দেখার অপেক্ষা কারা কোন দলে খেলবেন। ৩১ জুলাই এই আসর শুরু হবে। এর আগেও এই লিগে বাংলাদেশের ক্রিকেটার খেলেছেন।

আর খেলার জন্য দল পেলেও কি বাংলাদেশের ক্রিকেটাররা এনওসি পাবেন কিনা সেটা বড় প্রশ্ন। আইপিএলের শুরুর দিকে লিটন, সাকিব ও মোস্তাফিজের এনওসি নিতে পারেনি। 

এলপিএলের প্লেয়ার্স ড্রাফটের তালিকায় রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন-সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন। বাংলাদেশের এই তিন ক্রিকেটার ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বেশ কিছু নামিদামি ক্রিকেটারও রয়েছেন প্লেয়ার্স ড্রাফটের তালিকায়। 

Link copied!