লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সংবর্ধনা পেলেন তামিমরা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৩, ০৯:৪৩ পিএম

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সংবর্ধনা পেলেন তামিমরা

লন্ডনে তামিম-মুশফিক-হাথুরুসিংহেদের বরণ করে নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। সংবর্ধনার সময় বাংলাদেশ দলের পক্ষ থেকে একটি জার্সি উপহার দেয়া হয় তাকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে। ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে হবে সিরিজের সবগুলো ম্যাচ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Link copied!