লাল বলের ক্রিকেট ছাড়লেন রুবেল ও শরিফুল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২২, ১১:৩৬ পিএম

লাল বলের ক্রিকেট ছাড়লেন রুবেল ও শরিফুল

টেস্ট ও ফার্স্ট ক্লাস ক্রিকেট ছেড়ে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে চান বাংলাদেশ জাতীয় দলের দুই পেইসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম। বিসিবিকে তারা তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

৩২ বছর বয়সী রুবেলের অভিষেক ২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। পরের ১৩ বছরের খেলেছেন মাত্র ২৭টি টেস্ট। ইনজুরির সঙ্গে বারবার লড়াই করতে হয়েছে এক সময়ে বাংলাদেশের দ্রুততম এ পেসারকে।

২৭ টেস্টের ক্যারিয়ারের ৭৬.৭৭ গড়ে উইকেট নিয়েছেন ৩৬টি। সেরা বোলিং ১৬৬ রানে ৫ উইকেট। সেটা করেছিলেন ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই একবারই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।

রুবেলের সমবয়সী শফিউলের টেস্ট অভিষেক আরও এক বছর পর। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেকের পর তিনি খেলেছেন ১৭টি ম্যাচ। যার সবশেষটি ছিল ২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে। ১১ টেস্টে ৫৫.৪১ গড়ে ১৭ উইকেট নিয়েছে শফিউল। সেরা বোলিং ৮৬ রানে ৩ উইকেট।

Link copied!