লিটনকে ছাড়াই নামছে কলকাতা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ০৭:২৫ পিএম

লিটনকে ছাড়াই নামছে কলকাতা

এক ম্যাচ খেলে বাদ লিটন দাস। আজ চেন্নাই সুপার কিংসের ম্যাচে সুযোগ পেলেন না তিনি। তাকে ছাড়া কলকাতা নাইট রাইডার্স একাদশ গড়েছে। টসে জিতে কলকাতা ফিল্ডিং নেওয়ার সিদান্ত নিয়েছে। 

লিটন আগের ম্যাচে ৪ রান করেন ৪ বলে। আবার উইকেটকিপার হিসেবে স্ট্যাম্পিং মিস করেন ২টি। আর এতে করে কলকাতার সমর্থকদের তোপের মুখে লিটন। সবাই ধরেই নিয়েছিল লিটন বাদ যাবেন। আর সেটাই হলো। 

কলকাতা তার বদলে ডেভিড উইসে কে নিয়েছে। কলকাতায় তার অভিষেক হচ্ছে। লিটন আবার কমে সুযোগ পাবেন সেটার অপেক্ষায় থাকতে হচ্ছে। কলকাতা আজকের আগে ৬টি ম্যাচ খেলেছে। ৪টিতে হার তাদের। আর জয় ২টিতে। 

যেহেতু চার বিদেশী খেলছে। বদলির তালিকায় লিটন আছেন। কেউ ইনজুরি হলেই কেবল তিনি খেলতে পারবেন। 

Link copied!