নভেম্বর ২, ২০২২, ০৪:৩৪ পিএম
ভারতের ১৮৫ রান তাড়ায় ৭ ওভার যেতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। কিন্তু লিটন দাসের ঝোড়ো ব্যাটে বাংলাদেশ আছে বেশ এগিয়ে। এখন পর্যন্ত তুলেছে বিনা উইকেটে ৬৬ রান।
ভাগ্য সহায় থাকা দিনে লিটন খেলেছেন দুর্দান্ত। ২১ বলেই করেছেন ফিফটি। এবারের বিশ্বকাপে কোনো ব্যাটারের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড এটি।
এর আগে লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া ফিফটিতে ভর করে বড় সংগ্রহই পেয়েছে ভারত। ৬ উইকেটে তুলেছে ১৮৪ রান।