লিভারপুলকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ২ ম্যাচে হার ছিল রেড ডেভিলদের। অবশেষে জয়ের দেখা পেয়েছে তারা। জেডন সানচো ও মার্কাশ রাশফোর্ড ম্যাচে গোল করেছেন। ২-১ ব্যবধানে জয় এসেছে রেড ডেভিলদের।
ক্রিস্টিয়ানো রোনালদো বেঞ্চে ছিলেন। ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে মাঠে আসেন তিনি। লিভারপুলের হয়ে মোহামেদ সালাহ ৮১ মিনিটে গোল করেন। ইউনাইটেডের সানচো ১৬ ও রাশফোর্ড ৫৩ মিনিটে গোল করেছিলেন।
লিভারপুল ৩ ম্যাচ খেলে ২টিতে ড্র করে এবার হারের তেতো স্বাদ পেল।