স্পেনের লা লিগা মৌসুমে প্রথম জয়ের দেখা পেল বার্সেলোনা। আর রবিবার রাতে রবার্ট লেভানডভস্কি জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছে। বার্সেলোনা ৪-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে।
ম্যাচের অন্য দুটি গোল আনসু ফাতি ও উসমান ডেম্বেলের। বার্সেলোনা ২ ম্যাচের ১টিতে ড্র ও এই একটিতে জয় পেল। লা লিগায় দারুণ শুরু কাতালানদের। ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভিয়ারিয়াল। রিয়াল মাদ্রিদেরও সমান ৬ পয়েন্ট।