শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী আয়েশা ওমর

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২২, ০৪:৫৯ পিএম

শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী আয়েশা ওমর

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জন বাতাসে উড়ছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তু সেই গুঞ্জনকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলেন শোয়েব-সানিয়া।

অভিযোগ ছিল শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী আয়েশার সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছেন। যার কারণে শিগগিরই বিচ্ছেদ হবে শোয়েব-সানিয়ার। এই গুজবকে আরো স্পষ্ট ভাবে দূর করে দিলেন পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর।

এই প্রথম অভিনেত্রী আয়েশা ওমর শোয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের করা প্রশ্নের জবাবে আয়েশা বলেন, আমরা ভালো বন্ধু।

শোয়েবকে বিয়ে করার  পরিকল্পনা আছে কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, জি না। একেবারেই নেই। শোয়েব সানিয়াকে নিয়ে খুব সুখে আছেন। আমি সানিয়াকে অনেক সম্মান করি। শোয়েব আমার ভালো বন্ধু...।’ এবার বোধহয় নিন্দুকেরা কড়া জবাব পেল!

Link copied!