এশিয়া কাপের শুরুতে চমক দেখাল আফগানিস্তান। শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা তাদের। মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় লংকানরা। জবাবে ৯ উইকেটে হাতে রেখে জিতল আফগানিস্তান।
১০৬ রানের টার্গেট ছিল দুবাই স্টেডিয়ামে। ১১ ওভারের মধ্যেই জিতে যায় আফগানরা। গুরবাজ ১৮ বলে ৪০ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন। হজরতউল্লাহ জাজাই ম্যাচটি শেষ করে আছেন। ইব্রাহিম ১৫ রানে রানআউট হন। হাসারাঙ্গা পেয়েছেন ১ উইকেট।
১০.১ ওভারে আফগানিস্তান জেতে (১০৬/২)। হজরতউল্লাহ ৩৭ রানে অপরাজিত ছিলেন।
এর আগে আফগানিস্তানের বৈচিত্র্যময় বোলিংয়ে ধরাশায়ী হয় শ্রীলংকার ব্যাটসম্যানরা। ভানুকা রাজাপক্ষে ৩৮ ও ৩১ রান করেন চামিকা। ফজল হক ফারুকী ১১ রানে ৩টি উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট মুজিব ও নবির। রশিদ খান ৪ ওভারে ১২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।