সপ্তমস্বর্গে অস্ট্রেলিয়ার নারী দল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ০৫:১০ পিএম

সপ্তমস্বর্গে অস্ট্রেলিয়ার নারী দল

 

সপ্তম বার মেয়েদের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ফাইনালে ১৭০ রানের বিশাল ইনিংস খেললেন অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের ব্যাটে ভর করেই বিরাট জয় অস্ট্রেলিয়ার। ৭১ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন হিলিরা।

প্রথমে ব্যাট করে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। উইকেটরক্ষক হিলি একাই ১৭০ রান করেন। তাঁর স্বামী মিচেল স্টার্ক উপস্থিত ছিলেন গ্যালারিতে। অস্ট্রেলিয়ার হয়ে তিনিও বিশ্বকাপ জিতেছেন। হিলি ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে রান পেয়েছেন ওপেনার রেচেল হেইনেস। তিনি ৬৮ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেথ মুনি ৬২ রান করেন। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া।

অ্যালানা কিংদের দাপটে ৭১ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন কিং এবং জেস জনাসেন। দু'টি উইকেট নিয়েছেন মেহান স্কুট। একটি করে উইকেট নিয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যাশ্লে গার্ডনার।

১৯৭৮ সালে প্রথম বার মেয়েদের বিশ্বকাপ জিতেছিলে অস্ট্রেলিয়া। টানা তিন বার বিশ্বকাপ জিতেছিল তারা। এর পর ১৯৯৭, ২০০৫, ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

Link copied!