সাকিবের প্রস্তুতি শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২২, ০৭:৪২ পিএম

সাকিবের প্রস্তুতি শুরু

মিরপুরে অনুশীলনের প্রথম দিনে রানিং, জিম করেই আজ সময় কাটালেন সাকিব আল হাসান।  আর কদিন পরই আরব আমিরাতে  বসবে এশিয়া কাপের আসর। সাকিবের হাত ধরেই এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। ওয়ানডে সিরিজ খেলেননি। জিম্বাবুয়ে সফর থেকেও ছুটি নিয়েছিলেন। এ সময়টা যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সঙ্গে ছিলেন আবার দেশে নিজের ব্যক্তিগত কাজেও ব্যস্ত ছিলেন। প্রায় ৪০ দিন পর আবারো মাঠের মানুষ ফিরলেন মাঠে।

গত শনিবারই টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন। নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরদিনই প্রিয় আঙিনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পা রাখেন বিশ^সেরা এই অলরাউন্ডার।

Link copied!