সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে বিদায় করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠলো রংপুর রাইডার্স।
রোববার টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে শামিম হোসেনের দারুন ব্যাটিং নৈপুন্যে রংপুর ৪ উইকেটে হারিয়েছে বরিশালকে। এ ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় নিলো সাকিবের বরিশাল। শামিম ৫১ বলে ৭১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন।
প্রথম কোয়ালিফাইয় সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে হেরে যাওয়া দলের সাথে আগামী ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে রংপুর।